× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্ত আকাশে উড়লো নাটোরে শিকারির ফাঁদে আটক ১৭ টি ঘুঘু

মুচলেকায় ছাড়া পেল শিকারি

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

০৪ অক্টোবর ২০২৪, ১৯:০৫ পিএম । আপডেটঃ ০৪ অক্টোবর ২০২৪, ১৯:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (০৪ অক্টোবর)  দুপুরে নাটোরের সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া বালু পয়েন্টে কাঁশ ফুলের মাঝে কারেন্ট জালের ফাঁদ পেতে ঘুঘু পাখি শিকার করছিলেন স্থানীয় দিন মজুর মহসিন আলী। মুঠোফোনে খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা খাঁচা ভর্তি ১৭ টি পাখি সহ দুটি কারেন্ট জালের ফাঁদ উদ্ধার করেন।
পরে পাখিগুলো অবমুক্ত করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সরদার ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। উপস্থিত জনসাধারণকে সচেতন ও অভিযুক্ত পাখি শিকারির কাছ থেকে কোন দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, প্রভাষক মিজানুর রহমান, পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল, রফিকুল ইসলাম প্রমূখ।
   

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.