× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি।

০৫ অক্টোবর ২০২৪, ১৫:৫৮ পিএম । আপডেটঃ ০৫ অক্টোবর ২০২৪, ১৭:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী মো: জিতু মিয়া বেপারি সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৫ অক্টোবর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারকারীদের বিচার দাবি করেছেন চরসেনসাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী জিতু মিয়া বেপারি ও এলাকাবাসী।

লিখিত বক্তব্যে চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিতু মিয়া বেপারি বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে সুনাম ও সততার সাথে জনগনের পাশে থেকে কাজ করেছি। কিন্তু কতিপয় বিদ্বেষী পরশ্রীকাতর লোকজন তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য মিথ্যা, অসত্য অভিযো এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কিছু কতিপয় অতিউৎসাহী মানুষ আমার বিরুদ্ধে লেখালেখি করেছেন। আমি জমি দখল করেছি, সরকারি খাস জায়গা দখল করে ইঁটভাটা করেছি, এবং আমাকে খুচরা মাছ বিক্রেতা বলা হয়েছে।

তবে আমি কখনোই এই কাজের সাথে জড়িত নই। আপনার তদন্ত করে দেখেন আমি কারও জমি দখল করেছি কি না। যদি কেউ জমি দখলের প্রমাণ দিতে পারে দেশের প্রচলিত আইনে বিচার আমি মাথা পেতে নিবো। সংবাদ সম্মেলনে অপপ্রচারকারীদের গ্রেপ্তার করার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.