× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

০৫ অক্টোবর ২০২৪, ১৯:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

নাটোরে সড়ক দুর্ঘটনায় বিমল পাল(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ ৫ অক্টোবর শনিবার সকাল আটটার দিকে শহরতলীর দিঘাপতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিমল পাল দিঘাপতিয়া এলাকা এলাকার মৃত বৃন্দাবন পালের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল আটটার দিকে শহরতলীর দিঘাপতিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরো জানান বিমল পাল সকালবেলা শহরের একটি মিষ্টির দোকানে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক অটোরিকশা থেকে আটক করলেও পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় অটো রিক্সা সহ তার চালককে ছেড়ে দেন।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.