× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মায়ের আত্মহত্যা আর বাবা জেলে; মানবেতর জীবনযাপনে চার শিশু

শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

১৯ অক্টোবর ২০২৪, ১৪:০১ পিএম

ছবিঃ শাহিন আলম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রহনপুর ইউনিয়নের ভাগলপুর এলাকার খাড়ি পাড়া গ্রামে চার শিশু সন্তান মানবেতর জীবন যাপন করছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকে আলোচনার ঝড় উঠেছে।

জানা যায়, এক বছর আগে তাদের মা জয়ন্তি শিং পারিবারিক সমস্যার কারনে গায়ে আগুন লাগিয়ে আত্ন হত্যার চেষ্টা করলে গ্রামবাসী তাকে উদ্ধার করে। পরে চিকিৎসারত অবস্থায় মারা যায়। সে থেকে তাদের বাবা জেলখানায়। চার সন্তানের মধ্যে দুই মেয়ে দুই ছেলে। বড় ছেলের বয়স ১০ দ্বিতীয় মেয়ে ৫ তৃতীয় ছেলে ৩  এবং ছোট মেয়ে বয়স ১ বছর। এরপর থেকে শিশুগুলো সাপাহারে তাদের দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে ছিল। কিন্ত কিছুদিন আগে তারা কাউকে কিছু না বলে শিশুগুলোকে খাড়িপাড়ায় লেখে চলে যান।

এ অবস্থায় শিশুগুলোকে মায়ের মমতা দিয়ে আশ্রয় দেন ঐ গ্রামের আরেকজন স্বামী পরিত্যাক্তা মহিলা দিপালী রানী। শিশুগুলোকে আশ্রয় দিয়ে তিনি অনেক প্রশংসা কুড়িয়েছেন। তবে এই দিনমজুর আদিবাসি মহিলা এই শিশুগুলোকে নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। তিনি বলেন, আমি এতদিন ছেলে-মেয়েগুলোকে দেখাশোনা করে আসছি কিন্তু এখন আমার আর সম্ভব হচ্ছে না। কারণ আমার স্বামী নেই মানুষের দিনমজুরি করে সংসার চালাই। সরকারের কোন সহযোগিতা না পেলে তাদের দেখাশোনা আর হয়তো করতে পারব না।

এ বিষয়ে ডাসকো ফাউন্ডেশন এর টেকসই প্রকল্পের উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য মোঃ তোজাম্মেল হক বলেন, আমরা বিষয়টি অবগত। আমাদের ত্রৈমাসিক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে গ্রাম পর্য়ায়ের নাগরিক সমাজ সংগঠনের মাদ্যমে কিছু চাউল কিছু টাকা সংগ্রহ করে তাদের দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নিকট মানবিক সহায়তা ও তাদের পুনর্বাসনের জন্য আবেদন করা হয়েছে। চেষ্টায় আছি আরো কিছু সাহায্য করা যায় কিনা। সমাজের বিত্তবান ও দানশীল ব্যাক্তিরা এগিয়ে আসলে  আমরা এই অসহায় শিশুগুলো সহ সমাজের দুর্দশাগ্রস্থ মানুষের পাশে থেকে তাদের সহায়তা করার কাজ অব্যাহত রাখবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.