রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে গলায় রশি পেঁচিয়ে ফজলুল হক (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত ফজলুল হক কামারপাড়া গ্রামের মৃত আব্দুল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন ফজলুল হক। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ডাক্তারও দেখিয়েছেন। গতকাল রাতে তার নিজের ঘরে ঘুমাতে যান ফজলুল হক। সকালে পরিবারের লোকজন দরজা খুলে দেখতে পান গলায় ফাঁস দিয়ে রয়েছেন। পরে স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
এ ঘটনায় বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার জানান, এ ব্যপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে পরিবার ও আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।