ছবিঃ মিজানুর রহমান মিজান
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তরণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ খালেদ হোসেনের বিরুদ্ধে দূর্নিতীর অভিযোগ তুলেছে কলেজের শিক্ষক-কর্মচারীগণ। কলেজটির প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষের দায়িত্বে ছিলেন অধ্যক্ষ খালেদ হোসেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই একক ক্ষমতাবলে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি করে আসছে এমন অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে।
ছাত্র আন্দোলনে অভ্যুত্থানের পর গত (০১ সেপ্টেম্বর ২০২৪) তারিখে অবৈধভাবে ২০২২/২৩ শিক্ষাবর্ষের উপবৃত্তি পাওয়া ৩২ জন ছাত্রছাত্রীর কাছ থেকে উপবৃত্তি বন্ধের ভয় দেখিয়ে প্রত্যেক শিক্ষার্থী থেকে ১৫০০ থেকে ২০০০ টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে উত্তরণ ডিগ্রি কলেজের বৈষ্যম্যর শিকার শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পরবর্তীতে অধ্যক্ষ খালেদ হোসেন উপবৃত্তির বিষয়ে টাকা নেওয়ার বিষয়টি শিকার করে সাময়িক ছুটির দরখাস্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তথা উত্তরণ ডিগ্রি কলেজ এর সভাপতি বরাবর।
উত্তরণ ডিগ্রি কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব জহির ইমাম বিষয়টি তাৎক্ষনিক ভাবে আমলে নিয়ে ছুটির দরখাস্ত মঞ্জুর করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আবু বকর সিদ্দীক কে উত্তরণ ডিগ্রি কলেজের দ্বায়িত্ব অর্পন করেন।
উত্তরণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষক-কর্মচারীগন দীর্ঘদিন থেকে নির্যাতিত হওয়ার কারনে গত ০২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে জেলা প্রশাসক বরাবর অধ্যক্ষ খালেদ হোসেনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি বিষয়ে অভিযোগ করেন শিক্ষক-কর্মচারীগন।
অভিযোগের বিষয়ে উত্তরণ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক জানান, অধ্যক্ষ খালেদ হোসেন আমাদের সকলের উপরের যে নির্যাতন স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি করেছেন তারই বিষয়ে প্রমানাদি সহ জেলা প্রশাসক মহোদয়ের নিকট অভিযোগ দাখিল করা হয়েছে।
তিনি আর বলেন, অধ্যক্ষ খালেদ হোসেন প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব নিকাশ, ভাউচার, ক্যাশখাতা দীর্ঘদিন থেকে অভ্যান্তরীন নিরীক্ষা কমিটি ছাড়াই ইচ্ছামত পরিচালনা করেন। উচ্চতর স্কেল প্রদানের জন্য তিনি প্রতি শিক্ষকের কাছে চাপ প্রয়োগ করে ১০-১৫ হাজার টাকা করে হাতিয়ে নেন। আমাদের বাংলা শিক্ষক গোলাম মোস্তফা টাকা না দেওয়ায় তার সহকারী অধ্যাপক পদে আবেদনের কাগজপত্র প্রেরণ বন্ধ রেখেছিলো। মিনিষ্ট্রি অডিটের সময় শিক্ষক-কর্মচারীর নিকট এক থেকে দেড় মাসের বেতন সমপরিমান টাকা নিয়েছেন। বিএম শাখার শিক্ষকদের এম.পি.ও এর সময় জন প্রতি এক থেকে দুই লক্ষ (১০০০০০-২০০০০০) টাকা নিয়েছেন। স্নাতক পর্যায়ে প্রায় ৪০( চল্লিশ) জন শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে প্রতি জনের কাছে ৫-৭ লক্ষ টাকা নিয়ে প্রায় ৩ (তিন) কোটি টাকা আত্মসাৎ করেন। স্নাতক এমপিও ভুক্তি, স্নাতক ১ম(২০২৩/২৪) শিক্ষা বর্ষের ভর্তি বাবদ ৬০,০০০/- টাকা, কলেজের ফান্ড, গাছ বিক্রি, ক্লাস রুমের ফ্যান, টি আর প্রকল্পের আওতায় কলেজের মাঠ ভরাট বাবদ বাজেটের টাকা, সেশন ফি, লাইব্রেরী ফি, খেলাধুলা, মাহফিল, স্কাউট, মসজিদ বাবদ টাকা ছাত্র-ছাত্রীদের কাছে উত্তলন করে অনুষ্ঠান না করে অধ্যক্ষ খালেদ হোসেন আত্মসাৎ করেন।
শিক্ষক-কর্মচারীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন কালীগঞ্জ উপজেলা আইসিটি অফিসার মোস্তফা চৌধুরীকে। কালীগঞ্জ উপজেলা আইসিটি অফিসার মোস্তফা চৌধুরীর সাথে অভিযোগের তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, (১৫ই সেপ্টেম্বর) তারিখে তদন্তের জন্য উত্তরণ ডিগ্রি কলেজ গিয়েছিলাম। তদন্ত কালে কলেজের জমিদাতা সদস্য, সুধীজন, শিক্ষক-কর্মচারীগণ অধ্যক্ষ খালেদ হোসেন উপস্থিত ছিলেন। তদন্তকালে জমিদাতা সদস্য সহ শিক্ষক-কর্মচারীবৃন্দ অভিযোগ এর বিষয়ে প্রয়োজনীয় কাগজ পত্র আমাকে দাখিল করেন। অভিযোগের সত্যতা থাকা সত্বেও অধ্যক্ষ খালেদ হোসেন অস্বীকার করে লিখিত অঙ্গিকারনামা আমার নিকট জমা দেন। আমি আমার তদন্ত প্রতিবেদন প্রস্তুতির কাজ শেষ করেছি খুব শীঘ্রই তা উদ্ধতন কর্তৃপক্ষের নিকট জমা করবো।
এদিকে উত্তরণ ডিগ্রি কলেজ এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব জহির ইমাম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা উপজেলা আইসিটি অফিসার ০৮/১০/২০২৪ তারিখে ১৫ নং স্বারকমূলে উল্লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়া গেছে। মিনিস্ট্রিতে প্রতিবেদন পাঠিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
