× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ স্বাধীনের মরদেহ

উদ্ধার অভিযানে রাজশাহী ডুবুরী দল

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

২১ অক্টোবর ২০২৪, ১৪:০৬ পিএম

নিখোঁজ স্বাধীন। ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজ হতে ৫শ গজ উত্তরে ছোট যমুনা নদীর নুনিয়াপাড়া ঘাট এলাকায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় স্বাধীন (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২২ ঘন্টা পেরিয়ে গেলেও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, ২০ অক্টোবর রোববার দুপুরে স্বাধীন নদীর পূর্ব প্রান্ত হতে গরুর ঘাঁস কেটে বস্তা নিয়ে নদীর পশ্চিম প্রান্তে পার হওয়ার সময় পা পিছলে ঘাসের বস্তাটি নদীর পানির স্রোতে ভেসে যায়। এ সময় ঘাসের বস্তাটি ধরতে গিয়ে  স্বাধীন নদীর স্রোতে তলিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় লোকজন প্রাথমিক ভাবে উদ্ধার কাজ চালায় ত্রিপল নাইনে ফোন দেন।

খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশগ্রহণ করে। তারা দীর্ঘ ৫ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ না পাওয়ায় সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন। সোমবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এলে  আবারও উদ্ধার অভিযান শুরু করে। 

নিখোঁজ ওই যুবক উপজেলার উত্তর চেঁচরা গ্রামের মোঃ নজু মিয়ার ছেলে।

২১ অক্টোবর সোমবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে এরির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.