× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মোঃ তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

২১ অক্টোবর ২০২৪, ১৫:৩৪ পিএম

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে বক্তব্য দিচ্ছেন সহকারী কমিশনার ( ভূমি) হিল্লোল চাকমা ৷ ছবিঃ মো: তুহিন ফয়েজ ৷

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিম লালপুর ও চর চারআনি গ্রামের ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকিতে ফসলী জমি ও শতশত ঘরবাড়ি। এর হাত থেকে রক্ষা পেতে ২১ অক্টোবর  সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছেন পশ্চিম লালপুর ও চর চারআনি গ্রামের শতশত মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দিলে ও রাতের আধারে একটি অসাধু মহল বালু উত্তোলন করছে। এতে করে আমাদের অনেক কৃষি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ড্রেজিং করে বালু উত্তোলন করায় আমাদের শতশত ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। যেকোন সময় আমাদের ঘরবাড়ি নদীতে বিলুপ্ত হয়ে যাবে। তাই আমরা চাই উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবেন।
বক্তারা আরও বলেন, বেশ কিছুদিন আগে চাঁদপুর জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত দরখাস্ত করার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা হতাশাগ্রস্ত। অতি দ্রুত এর ব্যবস্থা না নিলে আমাদের ঘরবাড়ি রক্ষা করা যাবে না।

মানববন্ধনকারীদের শান্তনা দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারদেরকে আশ্বস্ত করতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে যৌথবাহিনীর সহযোগিতা নেওয়া হবে। তবুও ড্রেজিংয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। সবাই প্রশাসনের উপর আস্থা রাখবেন।
মানববন্ধনে ষাটনল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগনসহ এলাকার সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ৷

উল্লেখ্য এর আগে গত শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার মেঘনা নদীর তীরবর্তী অবস্থিত পশ্চিম লালপুর এবং চরচার আনি গ্রামের উত্তর পাশে মেঘনা নদীর পাড় ঘেঁষে বালু উত্তোলনের প্রতিবাদে ষাটনল ইউনিয়ন পরিষদের সামনে মানব বন্ধন করেন এলাকাবাসী ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.