× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের বোমা বিস্ফোরন

মো.নাসির উদ্দিন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।

২৭ অক্টোবর ২০২৪, ১৬:০১ পিএম

ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে প্রতিযোগীতা দিয়ে দফায়-দফায় বোমা বিস্ফোরনে ঘটনা ঘটেছে। আজ রোববার ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয় বোমার মুহুর-মুহুর বিকট শব্দ। এতে করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পৌরবাসী। তবেএ ঘটনায় ওই এলাকায় জনশুন্য হয়ে পড়ে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, পৌর এলাকার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ অলিল হাওলাদারের সঙ্গে একই এলাকার খলিল হাওলাদের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে প্রথমে গত শনিবার রাত থেকে অলিল গ্রুপের সঙ্গে খলিল গ্রুপের ধাওয়া পালটা ধাওয়া ও ব্যাপক বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। আবার দ্বিতীয় পর্যায় আজ রোববার ভোর ৫টা থেকে ওই দুই গ্রুপ এলাকায় দফায়-দফায় দুই শতাধিক বোমা বিষ্ফোরনে ঘটনা ঘটায়। তবে ওই ঘটনায় কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, অলিল ও খলিল গ্রুপের বোমা বিস্ফোরনের ঘটনায় আমরা সাধারন মানুষ আছি আতঙ্কের মাঝে। তাদের ওই ঘটনায় আমরা রাতে ভয়ে ঘুমাতে পারিনা। আমরা এর একটা সমাধান চাই।

এ বিষয় সাবেক কাউন্সিলর অলিল হাওলাদার জানান, খলিলের নেতৃত্বে তার দলবল নিয়ে বোমা বিস্ফোরন ঘটিয়ে আমোদের এলাকা ছাড়া করেছে। আমার লোকজন বোমা বিস্ফোরন করেনি।

এ বিষয় খলিল হাওলাদার জানান, অলিল হাওলাদার হঠাৎ করে তার দলবল নিয়ে এলাকায় ঢুকে অতর্কিতভাবে হামলা চালিয়েছে। তার লোকজন বোমা বিস্ফোরন করেছে। আমরা তার বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহম্মদ হুমায়ন কবীর জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.