× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে ফ্রিল্যান্সার আলোকচিত্রী সিয়াম হত্যার প্রধান আসা‌মি গ্রেফতার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

০৪ নভেম্বর ২০২৪, ১৪:০১ পিএম

ছবিঃ কামরুল হাসান টিটু

নেশার টাকা সংগ্রহের জন্য ফ্রিল্যান্সার আলোকচিত্রি সিয়াম মিয়াকে হত্যা করা হয়। হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ তথ্য প্রযুক্তির সহেযাগিতায় হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকারী স্বাধীন মিয়াকে গ্রেফতার করেছে। আজ (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। গ্রেফতার স্বাধীন মিয়া গংগাচড়া থানার গঞ্জিপুর মাঝপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

গ্রেফতার স্বাধীন মিয়ার তথ্য মতে, নিহত সিয়াম মিয়া ভিন্নজগত বিনোদন পার্কে তার নিজস্ব ক্যামেরা দিয়ে ছবি তোলার পাশাপাশি খলেয়া গঞ্জিপুর বাজারে ইট বালু বিক্রয়ের ব্যবসা করতেন। হত্যাকান্ডের ৩/৪ দিন আগে সিয়াম মিয়া তার ব্যক্তিগত ক্যামেরাটি ৪০,০০০/- টাকায় বিক্রি করে। নেশার টাকা সংগ্রহ করার জন্য সিয়াম মিয়া'র কা‌ছে থাকা ক্যামেরা বিক্রির টাকা নেয়ার উদ্দেশ্যে স্বাধীন মিয়াসহ তার সহযোগীরা সিয়াম মিয়াকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মোবাইল ফোনে কৌশলে ঘটনাস্থলে সিয়াম মিয়া কে ২৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে তিস্তা ব্যারেজ প্রকল্পের ক্যানেলের বাঁধের পূর্ব পাড়ের উপর ডেকে নেন। এরপর সহযোগী খুনিদের সহায়তায় স্বাধীন মিয়া ছুরি দিয়ে সিয়াম মিয়া'র গলায়, মাথায় ছুরিকাঘাত করে ও স্বাধীন মিয়া তার পরিহিত টি- শার্ট খুলে গলা চেপে ধরে সিয়াম মিয়ার মৃত্যু নিশ্চিত করে। পরে সিয়াম মিয়ার প্যান্টের পকেটে থাকা নগদ ১১৫০/-টাকা ও  মোবাইল ফোন এবং সিয়াম মিয়ার ব্যবহৃত পুরাতন মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ইতিমধ্যে গ্রেফতার স্বাধীন মিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট, আমলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। ও হত্যাকান্ডের সাথে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.