× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলপুর

বিএনপির বহিষ্কৃত নেতার গুদামে ২০৩ বস্তা ভারতীয় জিরা

ময়মনসিংহ ব্যুরো

০৪ নভেম্বর ২০২৪, ১৬:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুল উপজেলায় অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা ২০৩ বস্তা জিরা জব্দ করেছে র‌্যাব। রোববার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে ফুলপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড বেন্ডার বাড়ী দিউ এলাকায় ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ইমরান হোসেন পল্লবের গুদাম থেকে এসব জিরা জব্দ করা হয়।

জানা যায়, রাতে অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান, র‌্যাব-১৪ ময়মনসিংহের নেতৃত্বে ওই এলাকায় ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ইমরান হোসেন পল্লবের নিজস্ব অটো রাইস মিলের গুদামে তল্লাশি করে ২০৩ বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়। তবে তিনি দাবি করেন, কাস্টম অফিস ময়মনসিংহ বিজিবির কাছ থেকে জিরা নিলামের মাধ্যমে ক্রয় করেছেন।

পরে ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক কাস্টমস কর্তৃক যাচাই-বাছাই করার জন্য গুদামটি সিলগালা করে ফুলপুর থানার ওসি আব্দুল হাদীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.