নানান আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হলো পাঠকনন্দিত 'দৈনিক সংবাদ সারাবেলা' পত্রিকার ৭ম বর্ষপূতি অনুষ্ঠান। গতকাল (১৩ নভেম্বর) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে কেক কেটে ৭ম বর্ষপূর্তি পালিত হয়। অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর রাজশাহী জেলা শাখার সভাপতি আহমেদ শফিউদ্দিন।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কাজী আবু জাফর। সরকারি তালিকাভুক্ত প্রথম শ্রেণীর এই দৈনিক পত্রিকাটি মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে অনেক আগেই। সেই ধারাবহিকতায় বিভাগীয় শহর রাজশাহী মহানগরীতেও কেক কেটে পালিত হলো পত্রিকাটির ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠান। অন্যদিকে, সারা দেশের বিভাগীয় পর্যায়েও এই অনুষ্ঠান উদযাপিত হয়।
বর্ষপূর্তির অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসেন, ধৈনিক রাজশাহী পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান আনিস, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন অর রশিদ মামুন, আরটিভি’র রাজশাহী প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সম্পাদক মোস্তাফিজ রকি, দৈনিক করতোয়া পত্রিকার রাজশাহী প্রতিনিধি রোজি আক্তার, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দপ্তর সম্পাদক শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন সংবাদ সারাবেলা পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিগণ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান শাহানুর রহমান রানা।