× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরোজপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

পিরোজপুর প্রতিনিধি।

১৪ নভেম্বর ২০২৪, ১৭:৩৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

পিরোজপুরে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে আখি আক্তার (৩৪) নামে এক নারী নিহত ও শিশুসহ আরও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আখি আক্তার কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের ইমরান হাওলাদারের স্ত্রী।

আহতরা হলেন, ইমরান হাওলাদার (২৪) জহুরা বেগম(৬৫), রেশমা বেগম (৩০), ফোরকান হাওলাদার (৬০) উভয় কাউখালি উপজেলার চিরাপাড়া ইউনিয়নের বাসিন্দা। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২ টার দিকে ওই নারীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা বাগেরহাট থেকে পিরোজপুরের কাউখালীতে যাচ্ছিল। এ সময় রানিপুর নিমতলা নামক স্থানে অটোরিক্সাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে ইমাদ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বরিশালে পাঠানো হয় সেখানে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন হালদার বলেন, আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি সেখানে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোবহান হোসেন বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.