× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে 'দৈনিক সংবাদ সারাবেলা' পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাকিল খান, বরিশাল ব্যুরো।

১৪ নভেম্বর ২০২৪, ১৮:১৩ পিএম । আপডেটঃ ১৪ নভেম্বর ২০২৪, ২১:১০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

বরিশালে জমকালো আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টায় বরিশাল প্রেসক্লাব অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। 

সংবাদ সারাবেলার বরিশাল ব্যুরো প্রধান শাকিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এস এম জাকির হোসেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন ভারতের শিলিগুড়ির বিশিষ্ট ব্যবসায়ী নাদিম আহমেদ, বরিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, দৈনিক বাংলাদেশ বুলেটিন এর বরিশাল ব্যুরো প্রধান জিহাদ রানা, খান মাইনউদ্দিন, সংবাদ সারাবেলার পটুয়াখালী প্রতিনিধি শাহিন খান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল ব্যুরো সৈয়দ বাবু, স্থানীয় দৈনিক পরিবর্তন পত্রিকার স্টাফরিপোর্টার ও সিনিয়র সাংবাদিক জিয়াউদ্দিন বাবু, দৈনিক সারা বাংলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এড. গোলাম মাওলা শান্ত, দৈনিক সোনালী খবর এর বরিশাল ব্যুরো গাজী আরিফুর রহমান, দৈনিক সকালের সময় এর বরিশাল প্রতিনিধি আল আমিন গাজী, দৈনিক আলোকিত সময় এর বরিশাল ব্যুরো পারভেজসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ সময় বস্তু‌নিষ্ঠ সংবাদ প্রকা‌শে দৈ‌নিক সংবাদ সারাবেলা প‌ত্রিকার ভূমিকা তু‌লে ধরার পাশাপা‌শি দৈনিক  সংবাদ সারাবেলা প‌ত্রিকার উত্ত‌রোত্তর সাফল‌্য কামনা করেন সাংবাদিকরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.