কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে লক্ষ্মীপুরে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০ হাজার কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে কোডেক আঞ্চলিক কার্যালয়ে এই উপলক্ষে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সোহেল মো: শামছুদ্দীন ফিরোজ।
সিনিয়র ব্যবস্থাপক (কোডেক) আবদুল মান্নান মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক (সদর) নুর মোহাম্মদ কামরুল আলম ও কৃষি কর্মকর্তা মো: কাওছার উদ্দিন।
কোডেকের সিনিয়র ব্যবস্থাপক আবদুল মান্নান মোল্লা বলেন, ৩০ হাজার পরিবার কোডের সুফলভোগীর মধ্যে আমরা ৩০ হাজার জনকে লাল শাক,২৬০০০ জনকে কুমড়ার ব্রীজ, ৩০০০ জনকে পালং শাক,১২০ জনকে ধানের ব্রীজ, ৪০ জনকে মরিচের ব্রিজ এবং ২০০০ জনকে সয়াবিন চাষ করার জন্য সার প্রদান করবো । আনুষ্ঠানিকভাবে ৩০ জনকে সবজি বীজ এবং ১০ জনকে ধানের বীজ বিতরণ করা হয়েছে।