× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার পণ্য জব্দ

মাহমুদ খান, সিলেট ব্যুরো।

২০ নভেম্বর ২০২৪, ১৫:৫৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

সিলেটের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে রসুন, সুপারি, ভারতীয় মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তলনকারি নৌকাসহ ৭০ লাখ বিভিন্ন পণ্য জব্দ করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

আজ (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন পণ্য জব্দ করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশী রসুন, সুপারি, ভারতীয় মোটসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.