× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে চাঁদাবাজির সময় তিন যুবক গ্রেফতার

মো: তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

০২ ডিসেম্বর ২০২৪, ১৪:৪০ পিএম

ছবইঃ সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবককে গ্রেফতার হয়েছে। নৌ-পুলিশ রোববার (১ডিসেম্বর)  মেঘনা নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালসংলগ্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন মো. শাহ আলম ব্যাপারী (৩২), মোঃ মোক্তার মোল্লা (৪০) ও সুমন ব্যাপারী (৩০)। তারা তিনজনই শরীয়তপুরের সখিপুর উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

মোহনপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল হোসাইনের নেতৃত্বে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকা জব্দ ও নগদ ২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত নদীতে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.