× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালী

বন গিলে খাচ্ছে ১ হাজার দখলদার!

পরির্দশনে গিয়ে বন সংরক্ষকের উদ্বেগ

এ.এম হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

০২ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

একের পর এক দখলে হারিয়ে যাচ্ছে দেশের এক মাত্র পাহাড়ী দ্বীপ কক্সবাজারের বনভূমি প্যারাবনের সৃজিত বাইন গাছ। রক্ষা পাচ্ছে না ‘প্রতিবেশ সংকটাপন্ন’ বনাঞ্চলও। পরিবেশবিদরা বলছেন, যে গতিতে বন দখল চলছে, তাতে অদূর ভবিষ্যতে উপজেলাতে হয়তো কোনো বনভূমি থাকবে না। কেননা, এরই মধ্য এখানকার মোট বনভূমির চার ভাগের দুই ভাগ দখল হয়ে গেছে। বন বিভাগের হিসাব অনুযায়ী, দখলদার ১ হাজারের বেশি ব্যক্তি।

উপজেলার সংকটাপন্ন ঘটিভাঙা-সোনাদিয়া দ্বীপে প্যারাবন নিধন থেমে নেই। প্যারাবনের গাছ কেটে তৈরি করা হয়েছে চিংড়িঘের। এখনোও চলছে অবকাঠামো  নির্মাণকাজ। এবার প্রায় কয়েক হাজার একর প্যারাবন ধ্বংস করে ৫০ টির বেশি চিংড়িঘের নির্মাণ করছেন স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি নেতারা একাট্টা হয়ে। ছাত্র-জনতার আন্দোলনের পর চিংড়ি ঘের তৈরিতে জড়িত আওয়ামীলীগের নেতারা গা ঢাকা দিলেও এবার হাত বদল করে চিংড়ি ঘেরের অসম্পূর্ণ কাজে হাত দিয়ে প্রকাশ্য এসেছে বিএনপি সমর্থিত অনেক নেতারা। এমনটি বলছেন স্থানীয় বাসিন্দারা।

উক্ত ঘটিভাঙা-সোনাদিয়া নিধনকৃত প্যারাবন পরিদর্শন করেছেন বনবিভাগ। ২ ডিসেম্বর (রবিবার) সকাল ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগিয়  বনসংরক্ষক এসিএফ ড.মোল্লা রেজাউল করিমের নেতৃত্বে চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের ডিএফও মোহাম্মদ আলী, সহকারী বন সংরক্ষক মোঃ সাজমিনুল ইসলাম, গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলীসহ বন বিভাগের এক দল প্রতিনিধি লাখ লাখ প্যারাবনের বাইন ও কেওড়া গাছ নিধন করে নিমার্ণকৃত ঘের গুলো পরির্দশন করেন।

এসময় ঘটিভাঙা বিট কর্মকর্তা বিভাষ, শাপলাপুর বিট কর্মকর্তা নুরুল আলম মিয়াসহ অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।

উপকূলের রক্ষা কবচ প্যারাবন কেটে চিংড়ী প্রকল্প তৈরি করায় সরেজমিন পরির্দশনে এসে দুঃখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন বন সংরক্ষক ড. রেজাউল করিম।

ওই দিন সকালে ঘটিভাঙা-সোনাদিয়া সরেজমিনে দেখা যায়,  চিংড়িঘেরের ভিতর বাইন গাছের গোড়ালী উপড়ে ফেলার নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে শ্রমিকেরা গাছপালা কেটে সাফ করেছেন। কিছু অংশে পেট্রল ঢেলে আগুনে গাছপালা পুড়িয়ে ফেলার দৃশ্য চোখে পড়ে। সাবাড় করা হয়েছে লাখ লাখ বাইন ও কেওড়া গাছ। এতে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন বনবিভাগ।

জানা গেছে, দখলদারদের বিরুদ্ধে বেজার সোনাদিয়া ইকো-ট্যুরিজম পার্কের দায়িত্বে থাকা কর্মকর্তারা নিরব ভূমিকা পালন করায় প্যারাবন কেটে চিংড়ি ঘের নিমাণ করার মত দুঃসাহস করেছেন স্থানিয় দলীয় ব্যানারে ভূমিদস্যুরা। মহেশখালীর ঘটিভাঙা-সোনাদিয়া প্রায় ৬ হাজার একর জায়গায় গত জানুয়ারি থেকে প্যারাবন কেটে বাঁধ নির্মাণ, চিংড়ি ঘের ও লবণ মাঠ তৈরি করা হচ্ছিল। তারা প্রতিবেশগত সংকটাপন্ন মহেশখালীর (ইসিএ) এলাকা সোনাদিয়া উপদ্বীপ এবং কুতুবজোমের ঘটিভাঙ্গা মৌজার ৪৯১৬ হেক্টর এলাকার (ইসিএ) অন্তত ২০ টির অধিক জায়গায় লাখ লাখ বাইন, কেঁওড়া, কেয়া গাছের প্রাকৃতিক বন (ম্যানগ্রোভ) কেটে সেখানে বাঁধ নির্মাণ করে সরকারি জমি দখল করে।

জানাযায়, সোনাদিয়া দ্বীপের প্যারাবন উজাড় করে চিংড়িঘের নির্মাণের মতো পরিবেশবিনাশী কর্মকাণ্ড নতুন নয়। দ্বীপের উপকূলজুড়ে আগের সেই ঘন প্যারাবন এখন আর চোখে পড়ে না। পাশাপাশি দ্বীপে মানুষের যাতায়াতও অতীতের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। এ কারণে জীববৈচিত্র্যের দিক থেকে অনন্য এই দ্বীপটির বন্য প্রাণীর জন্য পরিবেশগত হুমকি তৈরি হয়েছে। লক্ষণীয়ভাবে কমে গেছে পরিযায়ী পাখির আনাগোনা।

এদিকে সোনাদিয়া দ্বীপে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার শর্তে সরকারের অনুকূলে ৯ হাজার ৪৬৭ একর জমির বরাদ্দ স্থগিত করেছেন হাইকোর্ট। মাত্র ১ হাজার ১ টাকা সেলামিতে বেজাকে এ বরাদ্দ দিয়েছিল জেলা প্রশাসন। সোনা দিয়া জমি বরাদ্দ হাইকোর্ট স্থগিত করেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী হাসানুল বান্না আদেশের বিষয়টি জানিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

ছাড়াও বন বিভাগের জায়গা বেজা কর্তৃপক্ষের অনুকুলে চলে গেলে ভূমিদস্যুরা বনের প্যারাবন নিধন করে দখল শুরু করেন। বন বিভাগের অনুকুলে থাকা অবস্থায় দখল করে ঘের নিমার্ণ তো দুরের কথা প্যারাবনের বাইন গাছ কাটার মত দুঃ সাহস করেনি ভূমিদস্যুরা। তবে (বেজা) ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার জমির বরাদ্দ স্থগিত হওয়ায় বন বিভাগে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে।প্রধান বন সংরক্ষক,পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা বনের জায়গায় বনে ফিরিয়ে আনতে নির্দেশনা দিতে যাচ্ছে তাই ঘটিভাঙা-সোনাদিয়া অবৈধ চিংড়ি ঘেরে উচ্ছেদ অভিযান যে কোন মুর্হুতে চালাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগিয় বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.