রংপুর নগরীর কলেজ রোড এলাকার চারতলা মোড় সংলগ্ন আলম ছাত্রীনিবাসের নিচতলা থেকে কারমাইকেল কলেজের ডিগ্রী প্রথম বছরের শিক্ষার্থী জয়শ্রী রানী জয়ার (২০) লাশ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ওই শিক্ষার্থীর বাড়ি লালমনিহাটের আদিতমারীতে।ওই শিক্ষার্থী ছাত্রীনিবাসে থেকে লেখাপড়া করতেন।
আলম ছাত্রীনিবাসের সিকিউরিটি গার্ড আবুল হোসেন (৬৫) বলেন,জয়াকে গতকাল সোমবার(২ ডিসেম্বর) আনুমানিক সকাল ১১টায় দুঘন্টা ধরে মুঠো ফোনে কথা বলতে দেখি,এর মধ্যে শুধু তাকে বলতে শুনেছি,আমাকে কি থানায় যেতে হবে।
প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী কোচিং এ যাওয়ার জন্য বেরহত। মঙ্গলবার আর কোচিংয়ে যাওয়ার জন্য বের হননি ।
আলম ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের দেখভালের দায়িত্বে থাকা আলমিনা (৪৫) বলেন, সকাল ১১টা আমি মুঠোফোন খবর পেয়ে বাসা থেকে ছাত্রীনিবাসে আসি এবং ওই ছাত্রীর গলায় ফাঁস দেয়ার ঘটনা জানতে পাড়ি।
জয়শ্রী রানীর রুমমেট পপি(১৮) জানান, কোচিং শেষে রুমে এসে দেখি দরজা বন্ধ। পরে বিষয়টি এলাকাবাসী ও ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের জানালে তারা দরজা ভেঙ্গে রুমে জয়শ্রী রানীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান ।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, হত্যা না আত্মহত্যা সেটি এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।