× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশের ওপর হামলা; দুই মামলায় ৬ দিনের রিমান্ডে ১২ আসামি

তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো।

০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের ঘটনায় কোতোয়ালী থানার দুই মামলায় গ্রেপ্তার ১২ জন আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ১২ আসামি হলেন- জয় নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমান দাস, বিশাল দাস, সনু মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী।  

এর আগে ২ ডিসেম্বর পুলিশের ওপর হামলার মামলায় ৮ জন আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আজ সকালে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন বলেন, পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের দুই মামলায় জিজ্ঞাসাবাদ করতে ১২ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের উপস্থিতি শুনানি শেষে প্রত্যেকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

তিনি আরও বলেন, একটি মামলায় ১০ জন আসামি ও আরেকটি মামলায় ২ জন আসামির রিমান্ড মঞ্জুর হয়।

শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.