মানিকগঞ্জের শিবালয়ে অবৈধ নিয়োগ বাণিজ্য দুর্নীতি সেচ্ছাচারিতা এবং নিজ ক্ষমতাবলে কারো তোয়াক্কা না করে পতিত সরকারের বলে কার্যক্রম বাস্তবায়ন এবং পকেট কমিটির অনুমোদন ও আওয়ামী লীগের দোসর বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের শাহ মোঃ রফিকুল ইসলাম এডিশন এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় বাড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন প্রদক্ষিন করে বাড়াদিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী এবং ছাত্র ছাত্রীবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ রফিকুল ইসলাম এডিশন ও সভাপতি ফারুক এর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অপকর্ম তুলে ধরেন একাধিক ভুক্তভোগী ও বক্তারা।
ভুক্তভোগী হাফিজুর রহমানের স্ত্রী জানান, আমার স্বামী বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ১ লক্ষ ৩০ টাকা এডভান্স নিয়ে দোকান ভাড়ার জন্য চুক্তি করে। কিন্তু ২ বছর হয়ে গেলো এখন পর্যন্ত দোকান ও বুঝিয়ে দেয়নি এবং টাকা ও ফেরত দেয়নি।
এডিশন মাস্টার এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারুক।চুক্তি পত্রে ১ লাখ টাকা উল্লেখ করেছে বাকি ৩০ হাজার উল্লেখ করেনি। এ বিষয় নিয়ে কথা বলতে গেলে নানাভাবে টালবাহানা করতে থাকেন সভাপতি আওয়ামী যুবলীগের রাজনীতি করায় বিভিন্ন ভাবে ভয় ভিতি প্রদর্শন করে।
স্থানীয় আরেকজন ভুক্তভোগী বাচ্চু জানান, আমি স্কুলে ৪ ডিসিমেল যায়গা দান করেছি স্কুলে কিন্তু হেডমাস্টার এডিশন আমার বাসায় যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এ বিষয় নিয়ে প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।
এ বিষয়ে বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ রফিকুল ইসলাম এডিকশনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।
ফেরদৌস আহাম্মেদ