× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ফেরদৌস আহাম্মেদ, মানিকগঞ্জ প্রতিনিধি।

০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩২ পিএম । আপডেটঃ ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

মানিকগঞ্জের শিবালয়ে অবৈধ নিয়োগ বাণিজ্য দুর্নীতি সেচ্ছাচারিতা এবং নিজ ক্ষমতাবলে কারো তোয়াক্কা না করে পতিত সরকারের বলে কার্যক্রম বাস্তবায়ন এবং পকেট কমিটির অনুমোদন ও আওয়ামী লীগের দোসর বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের  শাহ মোঃ রফিকুল ইসলাম এডিশন এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার (৪ ডিসেম্বর)  সকাল ১১ ঘটিকায় বাড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন প্রদক্ষিন করে বাড়াদিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী এবং ছাত্র ছাত্রীবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ রফিকুল ইসলাম এডিশন ও সভাপতি ফারুক এর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অপকর্ম তুলে ধরেন একাধিক ভুক্তভোগী ও বক্তারা।

ভুক্তভোগী হাফিজুর রহমানের স্ত্রী জানান, আমার স্বামী বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ১ লক্ষ ৩০ টাকা এডভান্স নিয়ে দোকান ভাড়ার জন্য চুক্তি করে।  কিন্তু ২ বছর হয়ে গেলো এখন পর্যন্ত দোকান ও বুঝিয়ে দেয়নি এবং টাকা ও ফেরত দেয়নি।

এডিশন মাস্টার এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারুক।চুক্তি পত্রে ১ লাখ টাকা উল্লেখ করেছে বাকি ৩০ হাজার উল্লেখ করেনি। এ বিষয় নিয়ে কথা বলতে গেলে নানাভাবে টালবাহানা করতে থাকেন সভাপতি আওয়ামী যুবলীগের রাজনীতি করায় বিভিন্ন ভাবে ভয় ভিতি প্রদর্শন করে।

স্থানীয় আরেকজন ভুক্তভোগী বাচ্চু জানান, আমি স্কুলে ৪ ডিসিমেল যায়গা দান করেছি স্কুলে কিন্তু হেডমাস্টার এডিশন আমার বাসায় যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এ বিষয় নিয়ে প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।

এ বিষয়ে বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ রফিকুল ইসলাম এডিকশনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।

ফেরদৌস আহাম্মেদ 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.