× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে তিন ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ রংপুর প্রতিনিধি।

১০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

রংপুরের বদরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত তিন ছাত্রলীগ নেতা হলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি লুবাইল শাহ সার্জিল (২৫), বদরগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সাদ (২৫) ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান নোমান (২৯। গতকাল সোমবার রাতে সাহাপুর ও বালুয়াভাটা এলাকা নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানা পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে টিকে রাখার জন্য সাবেক এমপি আহসানুল হক ডিউক চৌধুরীর নেতৃত্ব স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছোরা, বল্লম, তীর-ধনুক, চাইনিজ কুড়াল, রামদা, সামুরাই, লোহার রড, স্টিল পাইপ, পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার ওপর আক্রমণ চালায়। এতে ৭০ থেকে ৮০ জন ছাত্র-জনতা আহত হয়। এ এছাড়াও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোকানপাট ভাঙচুর, মালামাল লুটপাট, ৩৫ টি মোটরসাইকেল, সরকারি একটি পাজেরো গাড়িতে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয়। এভাবে দুই দিনে তাঁরা অগ্নি সন্ত্রাস, লুটপাট ও ভাঙচুর করে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির সদস্য এশিয়ান টিভির রংপুর ব্যুরো প্রধান ও দৈনিক ইনকিলাব পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি বাদশাহ ওসমানী বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলী আদালতে ১৬৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় সেই মামলায় গতকাল রাতে অভিযান চালিয়ে লুবাইল শাহ সার্জিল, ইশতিয়াক আহমেদ সাদ, আবু সুফিয়ান নোমান নামে তিনজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল রাতে তিনজন ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.