লক্ষ্মীপুরের টুমচরে ফেরদৌসি বেগম নামে এক নারী ও তার পরিবারের বিরুদ্ধে স্বর্ণালংকারসহ নগদ টাকা আত্নসাতের অভিযোগ ওঠেছে। এঘটনার বিচার চেয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগীরা। লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন, মুন্নি আক্তার, নিলুফা ইয়াছমিন, রোকেয়া বেগম, হাজরা বেগম, পারভিন আক্তার ও মারজাহান বেগম।
অভিযুক্ত ফেরদৌসি বেগম, দিদার হোসেন, স্বামী-স্ত্রী ও তাদের দুই ছেলে টিটু ও রিপন। তারা সকলেই টুমচর এলাকার বাসিন্দা ও প্রতিবেশী ছিলেন।
ভুক্তভোগীরা জানায়, ফেরদেীসি ও দিদার অসহায়ত্বের কথা বলে তাদেরকে দিয়ে বিভিন্ন এনজিও সংস্থা থেকে টাকা উত্তোলন, ভুক্তভোগীদের জমানো টাকা ও স্বর্ণালংকার বন্ধক রেখে তাহাদের প্রয়োজন পূরণ করেন। পরে টাকা চাইলে তারা বিভিন্ন টালবাহানা শুরু করে। এবিষয়ে স্থানীয়ভাবে সমাধানের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিরা বসলে তাহাদের দুই ছেলে বিবাদী টিটু ও রিপন তাহা সমাধান করার আশ্বাসে সালিশ বৈঠক শেষ হয়। পরে তারা সমাধান না করে উল্টো তাদেরকে হয়রানি ও তাদের ধার-দেনা পরিশোধ না করার জন্য মামলা, অভিযোগ ও হুমকি দেয়া শুরু করে।
এবিষয়ে জানতে একাধিকবার অভিযুক্তের বাড়িতে গেলেও বক্তব্য নিতে কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় কামাল হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, ফেরদৌসি প্রতারণা করে একাধিক নারী ও ব্যক্তিকে নি:স্ব করেছে। এনিয়ে স্থানীয়ভাবে বসলেও তাদের দুই ছেলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও পরে তারা যোগাযোগ বন্ধ করে দেন।
এদিকে এঘটনার সুষ্ঠু বিচার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আদায়ে প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।