× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় সিআর ও জিআর মামলায় গ্রেপ্তার ৬

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

১০ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। আজ(১০ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায় , ছয় আসামির মধ্যে চারজন সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং দুজন জিআর মামলার আসামি। এরমধ্যে একজন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি। তাদের মধ্যে চারজনকে সোমবার দিবাগত রাতে এবং দুজনকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিআর মামলার আসামি সাতঘরি গ্রামের আজমল আলী ও তার ছেলে সাইদুল ইসলাম, দশঘরী গ্রামের লাইলুছ মিয়া ও মুছেগুল গ্রামের মখলুছা বেগম রুফিয়া এবং জিআর মামলার  আসামি উপজেলার পশ্চিম কাঠালতলী গ্রামের রশিদ আহমদ ও তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য বেলাল আহমদ।

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম সিআর ও জিআর মামলার ছয় আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.