× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজার সৈকতে প্রদর্শিত হলো আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি

অন্তর দে বিশাল, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

১১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সৈকতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ (১১ ডিসেম্বর) সৈকতের লাবণী পয়েন্টের বালিয়াড়িতে প্রদর্শন করা হয় ট্রফিটি। সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিলো ট্রফি। 


সরেজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় ট্রফিটির চারপাশ ঘিরে রাখা হয়েছিলো। ট্রফি দেখতে ভীড় জমিয়েছেন স্থানীয় দর্শনার্থী ও পর্যটকেরা। অনেকে ট্রফির সাথে ছবিও তুলছেন। 

আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিটি জনসমক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে স্বচক্ষে দেখতে পেরে উৎসাহিত পর্যটক ও স্থানীয়'রা। ট্রফির সাথে ফটোসেশন করতে পেরে নিজেকেও গর্বিত মনে করছেন অনেকেই।


কেরানীগঞ্জ থেকে আসা পযর্টক মিজানুর রহমান বলেন, সমুদ্র সৈকতে বেড়াতে এসে এই প্রথম নিজের স্বচক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পেয়ে খুব খুশি। আশা করছি এই বারের ট্রফিটি আমাদের বাংলাদেশ ক্রিকেট দল জয় করে নিবে।


কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ের বাসিন্দা সুমন দাশ বলেন , চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পেরে গর্বিত। এতদিন টেলিভিশনে দেখতাম এখন আমাদের সমুদ্র সৈকতে জনসমক্ষে প্রদর্শিত হচ্ছে এটা আনন্দের বিষয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম খুবই ভালো খেলে। এইবারে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হবে সেই প্রত্যাশায় থাকলাম। 


বিসিবিতে ম্যানেজমেন্টে দায়িত্বে থাকা নাজমুল বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বিশ্বভ্রমণে। পাকিস্তান ও আফগানিস্তান হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। আইসিসির প্রতিনিধিদের পছন্দ অনুযায়ী জনসমক্ষে ট্রফিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 


বিসিবির সিনিয়র ম্যানেজার মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন রাবীন ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারী-মার্চ ২০২৫-এ পাকিস্তানে আইসিসি ম্যানস চ্যাম্পিয়নশীপ শুরু হতে যাচ্ছে।


মূল ট্রফিটি উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশসমূহে প্রদর্শনের অংশ হিসেবে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে। কক্সবাজার-এ অবস্থানকালীন সময়ে সীমান্ত সম্মেলনকেন্দ্র ঊর্মি এর সম্মুখের সৈকতে ট্রফি প্রদর্শন করা হয়েছে। এটা সকলের জন্য উন্মুক্ত ছিলো।


কক্সবাজারে প্রদর্শনী শেষে বুধবারই ট্রফি নিয়ে যাওয়া  হবে ঢাকায়। ঢাকায় ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনীর পর বাংলাদেশ থেকে পরের সফরের দক্ষিণ আফ্রিকায় যাবে ট্রফিটি।


উল্লেখ্য যে, আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও ভেন্যু জটিলতা নিয়ে ধুঁকছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এখন পর্যন্তও কোনো সমাধান জোটেনি। তবে, ঘনিয়ে আসছে টুর্নামেন্টটির দিনক্ষণ। শুরু হয়ে গেছে ট্রফি ট্যুরও। সূচি অনুযায়ী, দেশ পরিক্রমায় পাকিস্তান ও আফগানিস্তান হয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে এসেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.