× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোবাইল গেম খেলতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

ময়মনসিংহ ব্যুরো।

১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪১ পিএম । আপডেটঃ ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মোবাইলে গেম খেলতে নিষেধ করায় এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে গলায় মাফলার পেঁচিয়ে এ সে আত্মহত্যা করে।ওই স্কুল ছাত্রের নাম ফাহিম ভুঁইয়া (১২)।

সে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে নাছির উদ্দিন ভুঁইয়ার ছেলে। সে নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, স্কুলে ফাহিমের বার্ষিক পরীক্ষা চলছে। অথচ ফাহিমকে মোবাইল ফোনে গেম খেলতে দেখে তার বাবা তাকে নিষেধ করে। পরে রাগে অভিমানে সবার অজান্তে ফাহিম গলায় মাফলার পেঁচিয়ে গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.