× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছুটির দিনে কক্সবাজারে পর্যটকের ঢল 

অন্তর দে বিশাল, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

১৬ ডিসেম্বর ২০২৪, ২১:৩৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

শীতের তীব্রতা উপেক্ষা করে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নেমেছে। মহান বিজয় দিবসের ছুটি,  বার্ষিক পরীক্ষা শেষ হওয়া এবং সাপ্তাহিক ছুটির দিনগুলো মিলিয়ে সমুদ্র সৈকত থেকে শুরু করে বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো।


আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টেও পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে । 

 

সরেজমিনে দেখা যায়, সৈকতের লাবনী বিচ, সুগন্ধা বিচ থেকে কলাতলী হয়ে দরিয়া নগর, হিমছড়ি, ইনানী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার পর্যটকের কোলাহলে মুখর। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এই সুন্দর সময় উপভোগ করতে এসেছেন।


এছাড়া রামুর শেষ প্রান্তে পেচারদ্বীপ, রামু বৌদ্ধ বিহার  ও দেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীতে প্রতিদিন হাজার হাজার পর্যটকদের ভিড় রয়েছে।


ঢাকা উত্তরা থেকে বেড়াতে আসা পর্যটক আতিকুর রহমান বলেন, আমরা গত শুক্রবার সকালেই কক্সবাজার এসেছি। সাপ্তাহিক ছুটি ও বিজয় দিবসের ছুটিতে পরিবার নিয়ে ভালো সময় কাটাচ্ছি। 

কক্সবাজারে বন্ধুবান্ধব নিয়ে আগে আসা হয়েছে, তবে এবার পরিবার নিয়ে আসছি। খুবই ভালো লাগতেছে। 


রাজশাহী থেকে আসা আরেক পর্যটক জান্নাতুল ফেরদৌস বলেন, কক্সবাজার আমার অনেক ভালো লাগার জায়গা। অনেক স্বপ্ন ছিলো কক্সবাজার আসবো, গতকাল স্বামীকে নিয়ে আসছি। দেশের বিভিন্ন পযর্টক কেন্দ্রে গেলেও কক্সবাজারের মতো পর্যটক কখনো চোখে পড়েনি। শীতের মধ্যেই কক্সবাজারের প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে পেরে দারুণ লাগতেছে।


এনিয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। সৈকতগুলোতে পর্যবেক্ষণ টাওয়ার ও নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.