ছবি সংগৃহিত
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুইটি ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, টাকা, মোবাইল ও চারটি ট্রাক উদ্ধার করে জব্দ করা হয় ।গত শনিবার রাতে পুলিশ ভাঙ্গা থানা, ঢাকা, কাশিয়ানী কোটালীপাড়া সহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ (২২ডিসেম্বর) বিকেলে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করে ডাকাতদেরকে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতার ডাকাতরা হল–ভাঙ্গা থানার এলাকার পারভেজ মুন্সি (২৭), শরীয়তপুরের আরাফাত হোসেন(২৬) কাশিয়ানী থানার সোহেল কাজী ও (২৩) জুয়েল কাজী(২২), কোটালীপাড়া থানার মিন্টু শেখ (৫৫) ও মোঃ সাগর( ২৫)।
ডাকাতি মামলা বাদি মোঃ নজরুল ইসলাম বলেন, গত ১লা নভেম্বর তারিখে যশোর থেকে তিনটি গাভী সহ একটা বাছুর গরু নিয়ে ৭লাখ টাকায় কিনে ভাঙ্গার পুকুরিয়া নিজ বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার ফরিদপুর -বরিশাল মহাসড়কের মাধবপুর নামক এলাকায় পৌঁছলে ডাকাতরা একটি পিকআপ দিয়ে ব্যারিকেট দেয়।
এ সময় ডাকাতেরা অস্ত্র মুখে জিম্মি করে চারটি গরু সহ আমাদের পেকাপ নিয়ে পালিয়ে যায়। আমাদের অন্য একটা পিকআপে তুলে পদ্মা সেতু টোল প্লাজার নিকট হাত-পা বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায়।এ ঘটনায় আমি ভাঙ্গা থানা একটি ডাকাতি মামলা করি।
আরেকটি ডাকাতি মামলার বাদি আজিজ মৃর্দা বলেন, আমি গত ৪ নভেম্বর রাত ৩টার সময় ১০ মন পাঙ্গাস মাছ নিয়ে ভাঙ্গা আড়তে বিক্রির উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার ফরিদপুর ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা চুমুরদী নামক স্থানে পৌঁছলে একটি পিকআপ গাড়ি দিয়ে আমাদের ব্যারিকেট দেয়। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের চেকআপে তুলে দিয়ে মোকশেদপুর সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় আমি ভাঙ্গা থানায় মামলা করি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
