× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুরবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার জাভেদ কে সংবর্ধনা

মাহমুদ হাসান কুষ্টিয়া প্রতিনিধি।

২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

কুষ্টিয়া 'ল' কলেজের এড হক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার জাবেদুল ইসলাম জাভেদ কে সংবর্ধনা প্রদান করেছে মিরপুরবাসী । আজ সকালে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাজিল ( ডিগ্রী ) মাদ্রাসার অডিটররুমে এ সংবর্ধনা প্রদান করা হয় ।

এ সময় বিএনপির নেতাকর্মী , সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। এলাকাবাসী তাদের বক্তব্যে এই উদীয়মান তরুণ আইনজীবী ব্যারিস্টার জাভেদ কে মিরপুরের গর্ব বলে আখ্যায়িত করেন এবং এই তরুণ আইনজীবীর পাশে থাকার আশা ব্যক্ত করেন।

সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন কুষ্টিয়ার ল কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এই কলেজে তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়াই সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তিনি বলেন এই ঐতিহ্যবাহী কলেজ থেকে অনেক ভালো আইনজীবী, বিচারপতি পর্যন্ত তৈরি হয়েছে ,আমি চেষ্টা করবো এই কলেজের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নের মিরপুরবাসী যে ভাবে সম্মানিত করেছে তাকে এই অর্জন মিরপুর বাসীর অর্জন বলে আখ্যায়িত করেন। এবং আগামী দিনগুলোতে সকলের পাশে থাকার অভিমত ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.