× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবু সাইদ হত্যায় অভিযুক্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থী বহিষ্কার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

০৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৪ পিএম । আপডেটঃ ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার করে‌ছে বিশ্ব‌বিদ‌্যালয় কর্তৃপক্ষ।

আজ (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ‌্যমে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে  বহিষ্কার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে ব‌লেও তি‌নি জানান।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীর কোনো ধরনের নির্বাচন হবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.