× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিএনসি গোয়েন্দা টিমের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজশাহী ব্যুরো

০৫ জানুয়ারি ২০২৫, ২০:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি) রাজশাহীর একটি চৌকষ দল নাটোরে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। শনিবার (৪ জানুয়ারী ) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: ভোলা জেলার দৌলতখাঁ থানাধীন উত্তর জয়নগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সাব্বির হোসেন (৩০) ও রংপুর জেলার কাউনিয়া থানাধীন গুলশানমোড় বান্দেরহাট এলাকার আব্দুস সালাম আলীর ছেলে সুজন (২০)। এ তথ্য নিশ্চিৎ করেন রাজশাহী ডিএনসি গোয়েন্দা শাখার উপ পরিচালক জিলালুর রহমান।

জানা গেছে, শনিবার (৪ জানুয়ারী ) রাত্রি সাড়ে ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের স্টাফ উপ-পরিদর্শক হুমায়ুন কবির এর নেতৃত্বে নাটোর জেলার দত্তপাড়া মোকরামপুর বনপাড়া টু নাটোরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মিনি পিকআপকে তল্লাশী করলে কাগজের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের স্টাফ উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার দত্তপাড়া মোকরামপুর বনপাড়া- টু- নাটোরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মিনি পিকআপ ভ্যানে তল্লাশী করলে কাগজের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.