× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাবনায় আগুনে পুড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

রাকিব হাসনাত, পাবনা প্রতিনিধি ।

১২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া নতুন পাড়ায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্যারালাইসিসে আক্রান্ত আব্দুল হামিদ (৭০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি স্থানীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবের বাবা।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে আগুন লেগে যায়। পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে সক্ষম হলেও হাঁটাচলার অক্ষমতার কারণে আব্দুল হামিদ বের হতে পারেননি। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও সরু রাস্তার কারণে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার সম্পত্তি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

নিহতের ছেলে মাহবুব বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। হাঁটাচলা করতে পারতেন না। আগুন লাগার পর আমরা সবাই ঘর থেকে বের হতে পারলেও তিনি আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।"

চাটমোহর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল মোত্তালেব বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের কিছুটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিলো।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু এবং আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.