× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোন অবস্থাতেই পুলিশের অনিয়ম-দূর্নীতি, স্বজনপ্রীতি সহ্য করা হবে না

এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম

সুদীপ দাশ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ।

১২ জানুয়ারি ২০২৫, ১৬:০৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সুনামগঞ্জের ছাতকে নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা প্রতিরোধকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার ধারণ বাজার সংলগ্ন জয়কলস হাইওয়ে থানার পুলিশ ফাঁড়ির মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন এর এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম। এসময় আরও বক্তব্য রাখেন, জয়কলস হাইওয়ে থানার ওসি আবদুর রশিদ সরকার, ছাতক প্রেসক্লাবের সেক্রেটারি আনোয়ার হোসেন রনি, ছাতক অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি এমএইচ খালেদ, সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, শ্রমিক নেতা জমির আলী, ব্যবসায়ী আজিজুর রহমান, মেম্বার নুর উদ্দিন, আবদুল আহাদ হিরন প্রমুখ।

সভায় এডিশনাল ডিআইজি মো.খাইরুল আলম বলেন, কোন অবস্থাতেই পুলিশের অনিয়ম-দূর্নীতি, স্বজনপ্রীতি সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি লামাকাজী থেকে সুনামগঞ্জ পর্যন্ত নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা প্রতিরোধকল্পে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে সড়কের লামাকাজী, গোবিন্দগঞ্জ, ধারণ, জাউয়া বাজার, পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজারকে যানজটমুক্ত রাখতে হবে। টমটম, সিএনজি চালিত অটো রিকশাসহ যাদের পারমিট নেই তাদেরকে রাস্তায় উঠতে দেওয়া যাবেনা। সড়কের পাশে সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.