× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় ২ অপহরণকারী আটক, মাইক্রো ড্রাইভার ও ভিকটিম উদ্ধার

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

১২ জানুয়ারি ২০২৫, ১৭:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় অপহারণ করে যাওয়ার পথে জনতার হাতে ২ জন অপহরণকারী আটক হয়েছে।  এসময় মাইক্রোচালক ও  ভিকটিমকে উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।  

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নাটোর জর্জ কোটের এডভোকেট মোখলেছুর রহমান মিলন এর মূহরী মকলেস কে নাটোর জজকোর্ট থেকে উঠিয়ে নেয় অপহরণকারীরা। নাটোর হতে জামতলা - বামিহাল সড়কের রাণীভবানী রাস্তার কোয়াখাস এলাকায় বেপরোয়া চালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বামিহালে খবর দিলে বামিহাল এলাকার লোকজন পথরোধ করে। 

এসময় জিজ্ঞাসাবাদ শুরু করলে অপহরণকারী ৪/৫ জন পালিয়ে যায়। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। তাদের কবল থেকে নাটোর জেলার মূহরী মো: মোখলেস ও মো: জিন্নাত আলী মাইক্রো ড্রাইভারকে উদ্ধার করে।  

আটক ব্যক্তিরা হলেন, পাবনা জেলার নাটিয়াবাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র মুক্তার হোসেন (৪৫) ও কালিয়াকৈর গাজীপুর এর হিজলতলী গ্রামের আসলাম সরকারের পুত্র রবিন হোসেন (২৫)। 
 
সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক  বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে সিংড়া থানায় একটি মামলা হয়েছে।  ২ জন কে আটক করে নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.