× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে সাড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

গোলাম কিবরিয়া ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।

১২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩ পিএম । আপডেটঃ ১২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবুজবাগ এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘর  নগদ টাকাসহ  ৮ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। 

আজ (১২ জানুয়ারী) ভোর ৪ টার দিকে ওই এলাকার মানিক মোদক ও বিষু ঘোষের বাড়িতে আগুন লাগার এই ঘটনা ঘটে।  আগুনে দুইটি ঘর, আসছে পৌষ সংক্রান্তি মেলায় বিক্রির জন্য তৈরিকৃত মিঠাই-মন্ডা ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। 

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপন কর্মীরা এসে ১ ঘন্টা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিক মোদক জানান, পৌষ সংক্রান্তি পুজার মেলার জন্য মিষ্টি মুড়ি, তিলের খাজা, বাতাসা ও মন্ডা তৈরী করে রাত ১২ দিকে সবাই ঘুমিয়ে পড়ি।

ভোরে আগুনের ধোঁয়ায় স্ত্রী সন্তান নিয়ে ঘর থেকে বেড়িয়ে আসি। তিনি বলেন, চোখের সামনে সবকিছু পুড়ে গেলেও কোন কিছুই উদ্ধার করতে পারিনি।  মেলায় বেশী মিঠাই প্রস্তুত করতে কয়েকদিন আগে একটি ক্ষুদ্র ঋন সংস্থা  থেকে নেয়া নগদ ১ লাখ ২০ হাজার টাকাও ঘরে রাখা ছিল, ঘর পোড়ার সাথে সেই নগদ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে  সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। আগুন পাশের বিষু ঘোষের একটি খালি বসতঘরেও ছড়িয়ে পরে। এতে তার ঘরটিও সম্পুর্ণ পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয় বলে বিষু ঘোষ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন দুপুরে ঘটনাস্থল  পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছেন। ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল ইউনিটের পরিদর্শক সোলাইমান আহমদ জানান, 'আগেরদিন রাত ১২ টা পর্যন্ত মানিক মোদকের ঘরে বড় চুলায় মিষ্টি জাতীয় খাবার তৈরিতে তেলে ভাজার কাজ করা হয়েছিল।

এই তেল কোন ভাবে চুলার সুপ্ত আগুনের সংস্পর্শে এসে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনার করা হচ্ছে'।
আগুনে সর্বস্ব হারিয়ে পরিবার দুটির এখন পথে বসার উপক্রম হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.