× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিডিআর ও জেলবন্দী সদস্যসের পরিবারের সদস্যদের মানববন্ধন

আলমগীর চৌধুরী রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

চুয়াডাঙ্গা জেলায় চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্য ও জেলবন্দী সদস্যদের পরিবারের পক্ষে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় বক্তারা পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকান্ডের পিছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতিদ্রুত শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ হয়েছে তাদের মুক্তির দাবি জানান। 

বক্তারা বলেন, প্রহসনের ১৮ টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদের অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি রেশন,বেতন- ভাতাদি,পদোন্নতিসহ পূনরায় চাকুরীতে পূনর্বহাল বা যোগদান করাতে হবে।

তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা বাদ দিতে হবে বলেও বক্তারা বলেন।

বিডিআর কল্যাণ পরিষদ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের জেলা কমিটির প্রধান প্রতিনিধি মোজাম্মেল হক,সহকারী প্রতিনিধি মোস্তফা কামাল,সদস্য আব্দুর রশীদ,ফরিদুল ইসলাম ও বকুল আহম্মেদ।

মানববন্ধন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি পেশ করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.