× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙ্গুনিয়ায় বালু পাচার বন্ধে প্রতিবাদ সভা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

১২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫ পিএম । আপডেটঃ ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কর্ণফুলী নদী থেকে বালি পাচার বন্ধে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে মরিয়মনগর রশিদিয়া পাড়া কর্ণফুলী নদীর পাড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল আলম। রাঙ্গুনিয়া উপজেলা সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আহামদ কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ করিম রানা, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির গণতান্ত্রিক যুবদল সভাপতি নাসির উদ্দিন, মরিয়ম নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারন সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী প্রমুখ। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কর্ণফুলী নদীর পাড়ে ফসলি জমি ও শতশত বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। ভাঙ্গনের কবল থেকে রক্ষায় বালি পাচার বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়া দরকার। 
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় বালি পাচার বন্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.