× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে ট্রাক্টর চাপায় ব্যবসায়ী নিহত

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর প্রতিনিধি।

১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২২ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিরাজ (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ (১৩ জানুয়ারি) দুপুরে কমলনগর উপজেলার করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নামক স্থানে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিরাজ উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ির আজাদ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা ছিলেন। স্থানীয়রা জানায়, কাঠ বোঝাই দ্রুতগতির ট্রাক্টরটি মিরাজের ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে মিরাজ ঘটনাস্থলেই মারা যায়। তার ভ্যানগাড়িটিও ভেঙে গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি পাশের পুকুরের পানিতে পড়ে গেছে। চালককে আটক করা সম্ভব হয়নি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.