× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় নকল মুর্তি, মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

মোঃ মোতালেব হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি।

১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

নাটোরের সিংড়ায় অবৈধ নকল মুর্তি, মাদক ব্যবসার মাধ্যমে হয়রানী, প্রতারনা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে পিপুলশন গ্রামের শত শত কৃষক, শ্রমিক, শিক্ষক সহ সর্বস্তরের জনগণ।

আজ (১৩ জানুয়ারি) দুপুর ৩টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশন গ্রামে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।কৃষক ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, শিক্ষক আবুবক্কর, কৃষক হাফিজুর রহমান মাসুদ আলী, মাস্টার বুলবুল হোসেন, নাজিম উদ্দীন সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, পিপুলশন, দড়িপাড়া গ্রামে অবৈধ নকল মুর্তি ব্যবসা, ইয়াবা, মাদক ব্যবসা, সরকারি রাস্তা দখল ও সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে।তারা আরো বলেন, এই নকল মুর্তি ব্যবসা করে দেশের বিভিন্ন জায়গায় মানুষদের সাথে প্রতারনা করা হয়। এসব ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন গ্রামবাসী। মিথ্যা মামলার হয়রানি বন্ধের দাবিও জানান তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.