× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কলাতলার বাদশা চেয়ারম্যান আটক এলাকায় মিষ্টি বিতরণ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধি।

১৩ জানুয়ারি ২০২৫, ২০:০৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বাগেরহাটের চিতলমারী উপজেলার বাদশা বাহিনীর প্রধান  ক্যাডার বাদশা শেখকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১২জানুয়ারী) মধ্য রাতে উপজেলার বড়বাক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। হে উপজেলার কলাতলা ইউনিয়নের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ৫ই আগস্টের পরে এলাকার কুনিয়া বাজারে বসে সে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে স্থানীয়রা জানান।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম, শাহাদাৎ হেসেন জানান, বাদশা শেখের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজীসহ ১৪টি মামলা রয়েছে। বাদশা চিতলমারী উপজেলার চর চিংগড়ি গ্রামের সালাম শেখের পুত্র। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে বাদশা শেখের গ্রেফতারের খবর শুনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বস্তির নি:শ্বাস ফেলেছে। তারা সোমবার সকাল ১১টায় চিংগড়ি বাজার সড়কে তার বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ সহ আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছেন। বিক্ষোভে অংশ নেয়া স্থানীয় কাওছার শেখ জানান, সন্ত্রাসী বাদশাকে নির্বাচনে ভোট না দেয়ায় তাকে ধরে নিয়ে তার বাম পা কেটে ফেলে।

চিংগড়ি গ্রামের আকরাম শেখ জানান, বিগত ইউপি নির্বাচনে বাদশা তার নিকট ভোট চাইতে গেলে ভোট দিতে না বলায়, নির্বাচনের পর তার সন্ত্রাসী বাহিনীর তাকে ধরে ডান হাতের কব্জি কেটে নেয়। স্থানীয় অনেকে জানান আওয়ামী শাষন আমলে দলীয় প্রভাব খাটিয়ে সে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এবং অবৈধ উপার্জন করে কোটিপতি বনে যায়। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.