× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

থামছে না সীমান্তে চোরাচালান প্রায় ৩ কোটি টাকার ভারতীয় পন্য আটক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির)র একের পর এক অভিযানে কোটি কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের বড় বড় চালান ধরা পড়েলেও কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চোরাচালান। এ নিয়ে জনমনে উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিকে সীমান্তে চোরাচালানী বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজ শনিবার (১৮ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের আভিযানিক টহল দল।

বিজিবি সুত্রে জানাযায়, শনিবার (১৮ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি সদস্যরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, মহিষ, মেলনোর স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, কুইচা এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৮১ লক্ষ ২৩ হাজার ৩ শত টাকা।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.