× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে পদ্মানদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি।

১৮ জানুয়ারি ২০২৫, ১৮:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুরে পদ্মানদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার বিকেলে ৪টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে পদ্মানদীতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে চরজানাতাজাত নৌপুলিশ ও শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি পাঠানো হয় জেলা সদর হাসপাতালের মর্গে।

মাদারীপুরের শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, লাশটির শরীর ক্ষতবিক্ষত, এজন্য বয়স শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এরই মধ্যে লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.