সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লার হোমনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ই জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলা কৃষকদলের উদ্যোগে আছাদপুর ইউনিয়ন তেভাগিয়া-চারকুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় কৃষক সমাবেশে উপস্থিত কৃষক ও কৃষাণীদের মাঝে গামছা ক্যাপ ও ওড়না বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
এতে আছাদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এস এম শিবলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), উপজেলা মহিলা দলের সভাপতি শেফালী বেগম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম হিমেল, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগলু, পৌর বিএনপির আহবায়ক সানাউল্লাহ সরকার, সদস্য সচিব নজরুল ইসলাম, আছাদপুর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক প্রফেসর আব্দুল গনি, সদস্য সচিব জাহাঙ্গীর আলম অন্যান্য নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, কৃষকদের সংখ্যাগরিষ্ঠ করার লক্ষ্যে সারাদেশে কৃষক সমাবেশ করা হচ্ছে। আমরা কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে কাজ করছি। আমাদের একত্রিত প্রচেষ্টায় কৃষকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে। এ ধরনের কৃষক সমাবেশ দেশের কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতারা।