× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সালথায় ঋণের চাপে ব্যবসায়ির আত্মহত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি।

১৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৪ পিএম

ছবিঃ সংগ্রহীত।

ফরিদপুরের সালথায় ঋণের চাপে এক ব্যবসায়ির আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শফিকুল ঐ বাজারের পাশের ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে। আজ (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারস্থ তার মালিকানাধীন মা জবেদা হার্ডওয়্যার স্টোর নামে একটি দোকানের আড়া থেকে মো. শফিকুল ইসলাম উকিল (৫০) নামক ঐ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহতের পরিবার জানান, শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে রড-সিমেন্টে ও হার্ডওয়্যারের ব্যবসা করছেন। রাতে দোকানেই থাকতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। সকালে বেলা ওঠার পরেও তিনি দোকান না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দোকানের সার্টার ভেঙে ভেতরে গিয়ে দেখেন শফিকুলের লাশ দোকানের আড়ার সাথে ঝুলছে।      

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে আনা হয়েছে। জানতে পেরেছি, শফিকুল ব্যবসা করতে গিয়ে ক্রেতাদের ২০-২৫ লাখ টাকা টাকা বাকি দেন। সম্প্রতি হালখাতা করেও ওই টাকা তুলতে পারেনি। অন্যদিকে দোকানের পুজি ঠিক রাখতে ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেন শফিকুল। তবে দেনাদাররা টাকা না দেওয়ায় ওই ঋনের টাকাও পরিশোধ করতে পারছিলেন না। ঋনের বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে তিনি চিন্তিত ছিলেন তিনি। ধারনা করা হচ্ছে, ঋনের চাপেই তিনি আত্মহত্যা করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.