ছবিঃ সংগৃহীথ।
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় ডাকাতির ঘটনায় জড়িত ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। লুন্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ (১৮ জানুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। গ্রেফতারকৃত ডাকাতগণ হলো মো: রুবেল হোসেন (৩৭), মোঃ সালাউদ্দনি চৌকিদার (৩৭), মোঃ সজিব মিয়া (২৫), মোঃ ফয়সাল (২৭), মিলন(৩৮), মোঃ ওবায়দুল হক সুমন (২৭), উজ্জল দাস(৪৮)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, শ্রীনগর থানায় ৬ জানুয়ারি একটি মামলা হয় যার নং ১০। ৫ জানুয়ারি রাত ২.৪৫ মিনিটে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শিবরামপুর সাকিনে বাদী রওশন আরা এর বসত বিল্ডিংয়ে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত বাদীর বাড়ির দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। তাদের কাছে থাকা ধারালো অস্ত্রের মুখে বাদীর দুই হাত সহ মুখ বেঁধে ও তার শিশু কন্যাকে অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে। পরে ষ্টিলের আলমারীর চাবি নিয়ে আলমারীর লকার খুলে লকারে থাকা স্বর্ণালংকার এবং নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। বাদীর বাড়িতে ডাকাতির পরপরই ডাকাতদল বাদীর চাচাতো ভাই রেজানুর রহমান রতন এর ২য় তলা বসত বিল্ডিংয়ে প্রবেশ করে এবং তাদেরও একইভাবে অস্ত্রের মুখে জিম্মি করে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে তাদের স্টীলের আলমারীর লকার ভেদে লকারে থাকা নগদ টাকা, স্বর্নালংকার এবং মোবাইল ফোন।
তাৎক্ষনিক শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করে আসামী শনাক্তের চেষ্টা করে। পরবর্তীতে, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিক-নির্দেশনায় শ্রীনগর থানা এবং মুন্সীগঞ্জ ডিবি এর একাথিক চৌকস টিম অভিযানে নামে। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার ঘটনায় জড়িত আসামীদের শনাক্ত করে এবং দেশের বিভিন্ন জেলায় একাধিক অভিযান পরিচালনা করে মোট ০৭ জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র-শস্ত্র উদ্ধার করে।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো আসামী মোঃ সালাউদ্দিন চৌকিদার (৩৭) সহ অপর দুইজন ডাকাত শ্রীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী উজ্জল দাস (৪৮) এর নিকট পুষ্ঠিত স্বর্গ (০৫ ভরি ০১ আনা) ০৫ লক্ষ টাকায় বিক্রি করে তারা নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেয়। আসামী সালাউদ্দিন এর দেয়া তথ্য মতে স্বর্ণ ব্যবসায়ী উৎপল দাসের হেফাজত হতে গত ১৭ জানুয়ারি উক্ত স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে নগদ ৫৫,০০০/- টাকা পুতিত) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের লোহার তৈরী শাবল-০১ টি, স্টিলের পাইপ- ০৩ টি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
