ছবিঃ সংগৃহীত।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডনে বসে সারা বাংলাদেশে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন। বিএনপির উৎসাহের কেন্দ্রবিন্দু হয়েছেন। যার উৎসাহে বিএনপির লাখ লাখ কর্মী জেলে গেছে। জেল থেকে বেড় হয়ে আবার জেলে গেছে। ফিনিক্স পাখির মতো পুড়ে ছাই হয়ে গেছে। আবার জেগে উঠেছে। গত ১৬ বছরের ইতিহাস জাতীয়তাবাদী দলের আন্দোলনের ইতিহাস।
গত ১৬ বছরের ইতিহাস এই আন্দোলনকালীন ছাত্র-জনতা বিএনপি কর্মীর পক্ষে নির্যাতনের ইতিহাস। গত ১৬ বছরের ইতিহাস শেখ হাসিনার গুম-খুনের ইতিহাস। গত ১৬ বছরের ইতিহাস আমাদের কর্মীদের হত্যা করার ইতিহাস। গত ১৬ বছরের ইতিহাস আমাদের কর্মীদের গুম করার ইতিহাস। এই গুমের শিকার হয়েছেন আপনাদের কৃতি সন্তান আপনার আমার নেতা ইলিয়াস আলী।
এই ঋণ শোধ করবার সময় আসছে। সরকারের ভয়াবহ হবে আমাদের বৈদেশিক মুদ্রার। সুতরাং সাবধান হোন। আওয়ামীলীগ যদি ঘুরাঘুরি করে তাদের পেটে পারা দিয়ে টাকাগুলো বের করেন, যাতে আমার দেশ লাভ করতে পারে। দেশকে শ্মশান বানিয়ে চলে গেছে। এখন পালিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
