× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠার মেলা

মাহমুদুর রহমান মনজু লক্ষীপুর প্রতিনিধি।

১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বাংলাদেশে বছরের বিভিন্ন ঋতুতে বিশেষ বিশেষ পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। তাছাড়া বাড়িতে অতিথি এলে কম করে হলেও দু’তিন পদের পিঠা খাওয়া গ্রামবাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য হিসেবে বিবেচিত। কালের বিবর্তণে এ ঐতিহ্য এখন ম্লান হয়ে আসছে। তবে শীত এলে বাংলার ঘরে ঘরে এখনো পিঠা তৈরির উৎসব শুরু হয়।

অগ্রহায়ণের নতুন চালের পিঠার স্বাদ সত্যিই বর্ণনাতীত। শীতের পিঠার স্বাদের কথা বলতে গিয়ে অনেকেই ছন্দে ছন্দে বলেন, ‘শীতের পিঠা ভারি মিঠা’। চুলার পিঠে বসে পিঠা খাওয়ার শৈশব স্মৃতি সবারই কম বেশি রয়েছে। ‘পৌষ-পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে, আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি খেয়ে।’- কবি সুফিয়া কামাল তার কবিতায় পিঠা খাওয়ার দৃশ্য এভাবেই তুলে ধরেছেন।

এক সময় শুধু গ্রামের মানুষই পিঠা খেত। শহুরে ব্যস্ততার কারণে পিঠার স্বাদ নিতে নগরজীবীদের কেউ গ্রামে গিয়ে পিঠা খেয়ে আসতো। অথবা গ্রাম থেকে শহরে বসবাসকারী প্রিয়জনদের জন্য পিঠা তৈরি করে পাঠাতো কেউ কেউ। আজ ১৮ জানুয়ারী, তারুণ্যের উৎসব ও তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে জেলায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী পিঠার মেলা। 

শতাধিক স্টল নিয়ে বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গনে ভিড় জমান বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। আজ শনিবার সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। 

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) খীসা সম্রাট, কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, কলেজ পরিচালনা কমিটির পরিচালক মো. হাসানসহ অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.