নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড.এম শাখাওয়াত হোসেন বলেছেন,নৌ-ঘাটে যাত্রী হয়রানি ও অতিরিক্ত টোল আদায়ের কোন সুযোগ নেই।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় চরফ্যাসনের বেতুয়া নদী বন্দরে টার্মিনাল লঞ্চঘাটে স্থাপিত নব নির্মিত ফ্লাট পল্টুন-১ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, আমি চেষ্টা করছি যাতে প্রান্তিক অঞ্চলের উন্নতি হয়। কারণ বাংলাদেশের উন্নতি করতে হলে প্রান্তিক অঞ্চলের উন্নতি করতে হবে। নৌ-পথ আমরা অধিকতর ব্যবহার করছি। বিশেষ করে দক্ষিনাঞ্চলের লোকজনের একমাত্র ভরসা হচ্ছে নৌ-পথ। নৌ পথে শুধু যাতায়াত নয়, সস্তায় মালামাল আনা নেয়া যায়। নৌ ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি খতিয়ে দেখতে তিনি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব মো.জাহিদুল ইসলাম এবং সহকারি একান্ত সচিব সাজ্জাদ নাঈম, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান ,সহকারি পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মেহেদি হাছান প্রমুখ।