ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার মার্কেট চত্বরে এ জনসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল, প্রধান বক্তা ছিলেন রাজাপুর উপজেলার বিএনপির সম্পাদক জনাব নাসিম উদ্দিন আকন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হক নান্টু ,জনাব এ্যাডভোকেট খুর হোসেন ,জনাব মোঃ জাহিদুল ইসলাম ,জনাব মোঃ মাসুম বিল্লাহ পারভেজ ,জনাব সাখাওয়াত হোসেন জারি ,জনাব রতন দেবনাথ ,জনাব মোঃ মাসুম হাওলাদার, জনাবা ফেরদৌসী ইয়াসমিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সৈয়দ নাজমুল হক, মনির হোসেন, আবু সায়েম আকন, রফিক মৃধা।